ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দূর্গাপুরে ৭০ বছর বয়সী অসহায় শুক্কুরি বেগমকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:৪৫ পিএম

দূর্গাপুরে ৭০ বছর বয়সী অসহায় শুক্কুরি বেগমকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান

নেত্রকোণার দূর্গাপুরে ৭০ বছর বয়সী অসহায় শুক্কুরি বেগমকে নবনির্মিত আধা পাকাঁ বাড়ি উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার দুপুরে দূর্গাপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের খুজিউড়া গ্রামে আধা পাকাঁ বাড়িটি আনুষ্ঠানিকভাবে শুক্কুরি বেগমের কাছে হস্তান্তর করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গনি, পৌর যুবদলের সদস্য খান সুমন, পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সানী ঢালী, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপির নেতৃবৃন্দ জানান, শুক্কুরি বেগম বিগত কয়েক বছরে তার স্বামী, এক ছেলে ও তিন মেয়ে হারিয়ে এক ভাঙাচুরা চাপড়া ঘরে দিনযাপন করছিলেন। তার অসহায়ত্বের খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে। তিনি তাৎক্ষণিক নির্দেশ দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের মাধ্যমে একটি আধা পাকাঁ ঘর নির্মাণ করার জন্য।

ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে বাড়িটি নির্মাণ করা হয় এবং শুক্রবার দুপুরে শুক্কুরি বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

নতুন বাড়ি পাওয়ার পর শুক্কুরি বেগম আনন্দ প্রকাশ করে মহান রাব্বুল আল আমিনের কাছে দু’হাত তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যারিস্টার কায়সার কামালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

ইএইচ

Link copied!