ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেবীগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৭:৫৪ পিএম

দেবীগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় দেবীগঞ্জ বিজয় চত্বরে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। 

সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মনিরুজ্জামান। 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল।

প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় টিম প্রধান ডা. মহিদুল আলম খান। তিনি বক্তৃতায় ফরহাদ হোসেন আজাদকে কর্মীবান্ধব ও জনতার নেতা হিসেবে আখ্যায়িত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা, সদস্য সচিব রাসেল আহমেদ প্রধান এবং পৌর ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মী।

ইএইচ

Link copied!