ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলী ফ্রেশ এন্ড সেইফের বর্ষপূর্তি উদযাপন ও মতবিনিময়

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০২:৩৬ পিএম

কর্ণফুলী ফ্রেশ এন্ড সেইফের বর্ষপূর্তি উদযাপন ও মতবিনিময়

চট্টগ্রামের কর্ণফুলীতে “ফ্রেশ এন্ড সেইফ” বেকারির উদ্যোগে ঐতিহ্য ও সাফল্যের ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পার্টনারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর কাজির দেউড়ির ওজি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরঘাট ফ্রেশ সি-ফুডের প্রোপ্রাইটর মোহাম্মদ জানে আলম ফরিদ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক আমার সংবাদের প্রতিনিধি সাংবাদিক ও উদ্যোক্তা মুহাম্মদ ওসমান হোসাইন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- নন্দনকানন ডেকোটেকের প্রোপ্রাইটর মুহাম্মদ দিদারুল আলম। 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এ এন্ড এইচ গ্যালারির কর্পোরেট সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আকমাম হোসেন সায়েম। 

বিশেষ অতিথি ছিলেন ইউনিক ফ্যাসাড টেকনোলজির চিফ এক্সিকিউটিভ মুহাম্মদ শাহিন আলম মামুন, বনফুল (ব্রীজঘাট শাখা)-এর প্রোপ্রাইটর মুহাম্মদ মফিজুর রহমান এবং আন্দরকিল্লা নিউ আইডিয়াস-এর প্রোপ্রাইটর নুর সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসমিল্লাহ আলী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আলী আব্বাস।

স্বাগত বক্তব্য দেন ফ্রেশ এন্ড সেইফ-এর উদ্যোক্তা ও প্রোপ্রাইটর আরএসএম নিজাম উদ্দিন। 

এছাড়া বক্তব্য রাখেন বিভিন্ন আউটলেট উদ্যোক্তা— মজ্জারটেকের জয়নাল আবেদিন (মধু), সৈনারটেকের সেকান্দর রাজা, কলেজ বাজারের মোহাম্মদ ইউনুস, ব্রিজঘাট কাঁচাবাজারের আশিক, প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ ইসমাইল এবং কারিগর মোহাম্মদ আবুল বসর প্রমুখ।

বক্তারা বলেন, “ফ্রেশ এন্ড সেইফ” বেকারি মানসম্মত খাদ্য ও আন্তরিক সেবার মাধ্যমে ইতোমধ্যেই গ্রাহকদের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধি অর্জন করবে এবং দেশব্যাপী একটি অনন্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!