ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

মতলব সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৩:১৪ পিএম

মতলব সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মতলব সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার দুপুর ১২টার দিকে অধ্যক্ষের কার্যালয়ে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. তামজিদ আহমেদের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মতলব পৌর ছাত্রদল নেতা মো. ফয়সাল খন্দকার, ইয়াসিন আরাফাত শুভ, মোল্লা মাহিন, রাফসান সরকার হৃদয়, সাদেক প্রধান, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সাকিল, নাজমুল ইসলাম শাওন, মো. শাওন, মো. সাকিল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময় শেষে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. তামজিদ আহমেদ বলেন, “বিগত সময়ে শত জুলুম-নির্যাতন সহ্য করেও শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল। আগামীতেও শিক্ষার্থীদের পাশে থাকার পাশাপাশি নানা শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে ছাত্রদল।”

মতলব পৌর ছাত্রদল নেতা মো. ফয়সাল খন্দকার বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্রদল ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকবে। কোনো ধরনের সহিংসতা প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষা পরিবেশ বজায় রাখতে ছাত্রদল সহযোগিতা করবে।”

ইএইচ

Link copied!