ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈশ্বরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও পথসভা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৭:৩৯ পিএম

ঈশ্বরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও পথসভা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবির শাহিন। 

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম সুজন, রফিকুল আল আজাদ, সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন মিলন, যুব নেতা মাজহারুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, পৌর যুব নেতা সাইফুল সরকার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম সোহাগসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শোভাযাত্রা ও পথসভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ইএইচ

Link copied!