ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নাগরপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৪:২২ পিএম

নাগরপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির উদ্যোগে আট দলের অংশগ্রহণে “নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫” উদ্বোধন হয়েছে।

রোববার বিকেলে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নাগরপুর উপজেলার মামুদনগর সবুজ সংঘ ও মানিকগঞ্জ জেলার গড়পাড়া ফুটবল একাডেমি। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

প্রথম খেলাটি উদ্বোধন করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

নাগরপুর প্রেসক্লাবের সভাপতি ও নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক প্রজন্ম দলের সভাপতি মো. জুয়েল সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শিব শংকর সূত্রধর, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কোহিনূর, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন।

উদ্বোধনী ম্যাচে মামুদনগর সবুজ সংঘ ১-০ গোলে গড়পাড়া ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়। খেলাটি উপভোগ করতে পার্শ্ববর্তী জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে হাজারো দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!