ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্দ্বীপে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ৩০০০ বনজ ও ফলজ চারা বিতরণ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:৩২ পিএম

সন্দ্বীপে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ৩০০০ বনজ ও ফলজ চারা বিতরণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার সারাদেশে বাস্তবায়ন করছে বনায়ন কার্যক্রম। এর ধারাবাহিকতায় সন্দ্বীপে “বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন (৪র্থ পর্যায়)” প্রকল্পের আওতায় ৩০০০টি বনজ ও ফলজ চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় সন্দ্বীপ উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।

চারা বিতরণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মারুফ হাসান, সোনালী ব্যাংক সন্দ্বীপ শাখার প্রিন্সিপাল অফিসার এস. এম. একরামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সুদর্শন দেন, উপজেলা বন কর্মকর্তা নিজাম উদ্দিন এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মানস নন্দীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

চারা বিতরণের পর ইউএনও মংচিংনু মারমা বলেন,“জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে আমাদের সবাইকে গাছ লাগানোর ব্যাপারে উৎসাহী হতে হবে। এই চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষা করা সম্ভব এবং প্রজন্মের জন্য সবুজ বিশ্ব গড়ে তোলা যায়।”

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ঝুঁকি হ্রাসে সরকার সারাদেশে যে বনায়ন কার্যক্রম গ্রহণ করেছে, এটি তারই একটি অংশ। সংশ্লিষ্টরা বলছেন, জনসচেতনতা সৃষ্টি এবং জনগণের অংশগ্রহণ বাড়ানোই এমন কার্যক্রমের মূল লক্ষ্য।

ইএইচ

Link copied!