ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:২৬ পিএম

কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে। 

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌধুরী মসজিদ রোড ও শিকলবাহা কলেজ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেনের নেতৃত্বে অভিযানে নিরীক্ষণ করা হয় যে, প্রতিষ্ঠানগুলো বি.এস.টি.আই হতে মান সনদ ছাড়াই আইসক্রীম ও বেকারী পণ্য উৎপাদন, বিক্রি, মোড়কজাতকরণ এবং বিতরণ করছে। এর ফলে নিউ পুলার আইসক্রীম ফ্যাক্টরীকে ৩০ হাজার টাকা এবং কলেজ বাজার আধুনিক ব্রেড অ্যান্ড বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত উক্ত প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে যে, তারা বি.এস.টি.আই-এর যথাযথ মানদণ্ড অনুসরণ করবে, ফ্যাক্টরী আধুনিকীকরণ নিশ্চিত করবে এবং অনুমোদন নিয়ে পণ্য উৎপাদন করবে। অভিযানে সহযোগিতা করেছেন বি.এস.টি.আই-এর ফিল্ড অফিসার জেরিন তাসনিম এবং পরীক্ষক প্রিময় মজকুরী জয়। এছাড়াও কর্ণফুলী থানার একটি পুলিশ টিম অভিযানে অংশগ্রহণ করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, “জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!