ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৪:৫৪ পিএম

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার যমুনা নদীর খানুরবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন। 

এ সময় ভূঞাপুর নৌ–পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল বারেক উপজেলার রুহুলী গ্রামের মৃত সিরাজ আকন্দের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান, সরকারি নিয়ম অমান্য করে যমুনা নদী থেকে নৌকাযোগে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আব্দুল বারেককে হাতেনাতে আটক করা হয়। পরে তিনি দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!