ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শরীয়তপুর জেলা পরিষদের অভ্যন্তরীণ পুকুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৬:০৭ পিএম

শরীয়তপুর জেলা পরিষদের অভ্যন্তরীণ পুকুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত

শরীয়তপুর জেলা পরিষদের অভ্যন্তরীণ পুকুরে দেশীয় প্রজাতির রুই ও কাতলা মিলিয়ে সাড়ে সাত হাজার পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। 

বুধবার সকাল ১১টায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নজরুল ইসলামের নির্দেশনায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন ও জেলার মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ্জহুরা ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “আমাদের জেলা পরিষদের অফিস ক্যাম্পাসের সামনে ২.৫ একর আয়তনের একটি বড় পুকুর রয়েছে। আজ আমরা এখানে সাড়ে সাত হাজার রুই ও কাতলার পোনা মাছ অবমুক্ত করেছি। কারণ আমরা মাছে ভাতে বাঙালি। দেশীয় প্রজাতির মাছ আমাদের আমিষের চাহিদা পূরণ করে।”

তিনি আরও বলেন, “দেশের অনেক বাড়িতে বা আঙিনায় পুকুর ও ডোবা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। আমরা জেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে বুঝাতে চেয়েছি, যে স্থান থেকে সচেতন হয়ে, জেলা ও উপজেলার মৎস্য কর্মকর্তাদের পরামর্শ নিয়ে পুকুরে দেশীয় প্রজাতির মাছ চাষ করলে আমাদের আমিষের চাহিদা পূরণসহ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।”

ইএইচ

Link copied!