ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মেহেন্দিগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ

সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:৩১ পিএম

মেহেন্দিগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ফখরুল ইসলাম।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার এবি এম সোলাইমান মাসুম, মেডিকেল অফিসার মো. আব্দুল্লাহ, শিক্ষা অফিসার মো. মাঈনুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি নুর নবী মো. ফরিদ উদ্দিন খোকন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আবুল বাশার।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৬৭ হাজার শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা প্রদান করা হবে।

ইএইচ

Link copied!