ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে অসুস্থ বিএনপি নেতার পাশে সাবেক এমপি

শিমুল হাসান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাসান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:৩৬ পিএম

ফরিদগঞ্জে অসুস্থ বিএনপি নেতার পাশে সাবেক এমপি

জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ানো মানুষই প্রকৃত আপনজন। রাজনীতিতেও যিনি নেতাকর্মীদের সুখে-দুঃখে সবসময় এগিয়ে আসেন, তিনিই প্রকৃত অভিভাবক। এমন মানবিক নেতৃত্বের পরিচয় দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশীদ।

সম্প্রতি ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি নেতা স্বপন পাটোয়ারীর গুরুতর অসুস্থতার খবর পেয়ে তিনি তার পাশে দাঁড়ান। দুটি কিডনি নষ্ট হয়ে দীর্ঘদিন ধরে স্বপন পাটোয়ারী শারীরিক কষ্টে ভুগছেন। প্রতি মাসে নিয়মিত ডায়ালাইসিস চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে আর্থিকভাবে কঠিন হয়ে পড়েছিল।

রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য মো. আব্দুল জলিলের মাধ্যমে বিষয়টি জানার পর সাবেক এমপি স্বপন পাটোয়ারীর উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল কোম্পানি, সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ টুটুল পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান, উপজেলা প্রচার সম্পাদক সেলিম পাটোয়ারী, শ্রমিকদল নেতা আবুল কাসেম, ১৫নং ইউনিয়ন বিএনপির নেতা সালাম মোল্লা, আব্দুর রহিম, মিলন হোসেন, খোকন হোসেন, মো. ইউসুফ, মোহাম্মদ নবিদ হোসেন, শরিফ পাটোয়ারী, যুবদল নেতা দিপু পাটোয়ারী, সুমন বেপারী, মিন্টু ও জাকির হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ বলেন, লায়ন মো. হারুনুর রশীদ সবসময়ই নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং বিপদে তাদের পাশে দাঁড়ান। তার এই মানবিক উদ্যোগে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

ইএইচ

Link copied!