ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ফরহাদ হোসেন আজাদ

নির্বাচনে পরাজিত হবে জেনে পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে একটি দল

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০২:৫৮ পিএম

নির্বাচনে পরাজিত হবে জেনে পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে একটি দল

নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই একটি দল পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

বোদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, “স্বাধীনতার স্বপক্ষের একমাত্র দল বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধে তিনি একটি সেক্টরের কমান্ডার হিসেবে সরাসরি যুদ্ধ করেছেন।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

অনুষ্ঠানে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুনুর রশিদ দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সিনিয়র সহ-সভাপতি আবু সাদাত মো. সায়েম রুবেল, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ।

পরে সদস্য নবায়ন ও ফরম বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!