ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাউখালীতে ইভটিজিং করার যুবককে তিন মাসের কারাদণ্ড

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:০৬ পিএম

কাউখালীতে ইভটিজিং করার যুবককে তিন মাসের কারাদণ্ড

পিরোজপুরের কাউখালীতে ইভটিজিং করার অপরাধে নিলু ডাকুয়া (৪৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে কাউখালী মহিলা কলেজের সামনে ইভটিজিংয়ের ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লার কাছে তুলে দেন।

ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা যাচাই করে এবং ১৮৬০ সালের দণ্ডবিধির ৫০৯ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল মোল্লা।

দণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের মোশারফ ডাকুয়ার ছেলে।

ইএইচ

Link copied!