ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাঁচবিবিতে মেয়াদোত্তীর্ণ দলিল ধ্বংস করা হবে

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৭:৫৫ পিএম

পাঁচবিবিতে মেয়াদোত্তীর্ণ দলিল ধ্বংস করা হবে

জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়াদোত্তীর্ণ দলিল আগামী ৩০ সেপ্টেম্বর ধ্বংস করবে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস। 

ভূমি অধিদপ্তরের মহাপরিদর্শকের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ উপজেলায় ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত (নম্বর ১৫২১ থেকে ১৭৮৮) নিবন্ধিত দলিলগুলো ধ্বংস করা হবে। বিষয়টি উপজেলাবাসীর অবগতির জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, জনগুরুত্বপূর্ণ স্থান ও প্রতিটি ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে প্রজ্ঞাপন ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

এছাড়া ব্যাপক প্রচারের লক্ষ্যে উপজেলার সর্বত্র মাইকিং করা হয়েছে।

উপজেলা সাব-রেজিস্ট্রার সমিতির সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুল বলেন, “যারা এ অফিসের মাধ্যমে জমি ক্রয়-বিক্রয় করেও এখনো দলিল উত্তোলন করেননি, তারা ৩০ সেপ্টেম্বরের আগে অবশ্যই দলিল সংগ্রহ করবেন।”

উপজেলা সাব-রেজিস্ট্রার মো. তরিকুল ইসলাম জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগামী ৩০ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ দলিলগুলো ধ্বংস করা হবে। তাই সবাইকে সরকারি ফি দিয়ে দ্রুত নিজেদের দলিল অফিস থেকে সংগ্রহ করার অনুরোধ করছি।”

ইএইচ

Link copied!