ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মধুপুরে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৮:০৯ পিএম

মধুপুরে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক ইয়াবা ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ফুলবাগচালা ইউনিয়নে ইয়াবা ব্যবসায়ী মাহফুজকে বিক্রির উদ্দেশ্যে ৫৪ পিস ইয়াবা বহনের সময় হাতেনাতে আটক করে প্রশাসন। এ সময় তার হেফাজত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। 

আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল ও মধুপুর থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, “জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে।”

ইএইচ

Link copied!