ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নান্দাইলে মৃত ব্যক্তির কবর ঘিরে আগুন, ক্ষুব্ধ এলাকাবাসী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৬:৩৯ পিএম

নান্দাইলে মৃত ব্যক্তির কবর ঘিরে আগুন, ক্ষুব্ধ এলাকাবাসী

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 

শুক্রবার ভোররাতে এলাকার মৃত ক্বারী সিরাজুল ইসলাম বকুলের কবরের চারপাশে আগুন লেগে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে মসজিদের মুয়াজ্জিন আরশেদ আলী ফজরের আজান দিতে ঘর থেকে বের হন। তখন তিনি দেখেন, মরহুম ক্বারী সিরাজুল ইসলামের কবরের চারপাশে লাগানো প্লাস্টিকের বেড়ায় আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন এবং তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে মুয়াজ্জিন নিজেও সামান্য আহত হন।

প্রতিবেশী মুজিবুর রহমান ও মোজাম্মেল হক বাচ্চু বলেন, “ক্বারী বকুল একজন সৎ, নম্র ও পরহেজগার মানুষ ছিলেন। তাঁর কবর নিয়ে এমন নিন্দনীয় ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।”

মরহুমের ছোট ছেলে জাকারিয়া জানান, “রাতে ঘুমোচ্ছিলাম। হঠাৎ পাশের বাড়ির দাদার চিৎকার শুনে বের হয়ে দেখি বাবার কবরের চারপাশে আগুন। কারা এটি করেছে, তা আমরা বুঝতে পারছি না। পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছি।”

এলাকাবাসী জানিয়েছেন, মৃত ব্যক্তির কবর ঘিরে এমন ঘটনা তারা আগে কখনও দেখেননি। তারা এটি রহস্যজনক এবং ইচ্ছাকৃত বলে মনে করছেন। অবিলম্বে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সবাই।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “ঘটনার খবর পাওয়ার পর আমরা একজন উপ-পরিদর্শককে (এসআই) ঘটনাস্থলে পাঠিয়েছি। তিনি ফিরে এলে বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!