ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাবুগঞ্জে জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

মিয়া রোকন, বরিশাল (বাবুগঞ্জ)

মিয়া রোকন, বরিশাল (বাবুগঞ্জ)

সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৮:০০ পিএম

বাবুগঞ্জে জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শুক্রবার বিকাল ৪টায় অবসারপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক, বরিশাল জেলা দক্ষিণ অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট ইউনুস আলী রবি, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা দক্ষিণ মামুন রেজা খান এবং জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রকিবুল হাসান খান।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ১৯ জন প্রাক্তন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল-আমিন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত এবং বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আসিফ সিকদার।

ইএইচ

Link copied!