ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কৃষক রফিকুল ইসলাম হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রাশিদুল ইসলাম, তারাকান্দা

রাশিদুল ইসলাম, তারাকান্দা

সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:৫৪ পিএম

কৃষক রফিকুল ইসলাম হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের তারাকান্দায় কৃষক রফিকুল ইসলাম হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। 

শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রফিকুল ইসলামের পুত্র মো. রাকিব, ভাই শফিকুল এবং সহধর্মিণী মোছা. রমিশা খাতুন। নিহতের পুত্র রাকিব অভিযোগ করে বলেন, গত ৩১ আগস্ট রাত ৮টার দিকে তার বাবা অতিরিক্ত গরমের কারণে ঘর থেকে বের হন। কিন্তু আর বাড়ি ফেরেননি। ভোরে খোঁজাখুঁজি করতে গিয়ে বাড়ির পাশের ধানক্ষেতের আইলে তার বাবার লাশ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় নজরুল ইসলাম নামের একজন ইউপি সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেফতার করে সুবিচার নিশ্চিত করতে হবে। এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ইএইচ

Link copied!