মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০২:৫২ পিএম
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিয়ার দফাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার গড়াবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার দফাদার গড়াবাড়িয়া উত্তরপাড়ার ফকির দফাদারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সকালে আতিয়ার দফাদার তার চাচাতো ভাইয়ের বাড়িতে বিদ্যুতের কাজ করতে যান। কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহেশপুর থানার (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্টজনিত মৃত্যু। স্বজনদের আবেদনের ভিত্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেএইচআর