ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৪:৫৭ পিএম

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১

ফরিদপুরে একটি দোনালা বন্দুকসহ মাহফুজুর রহমান সবুজ (৩৮) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে ফরিদপুর সেনা ক্যাম্পের একটি দল ও কোতয়ালী থানার পুলিশ। 

শুক্রবার দিবাগত রাত ৭টা থেকে ১১ টা পর্যন্ত শহরের আলীপুর মহল্লায় অবস্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। মাহফুজুর রহমান শহরের দক্ষিণ আলিপুর মহল্লার মোতালেব মিয়ার ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।

যৌথবাহিনী সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে ও স্থানীয় পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় মাহফুজুর রহমান সবুজের আলিপুর বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। 

ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান জানান, মাহফুজুর রহমান মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তিনি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন বলে জানতে পেরেছি। তবে ঘটনার বিস্তারিত তার জানা নেই। তিনি বলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি কেন্দ্র থেকে পরিচালিত হয়। এ ব্যাপারে কোন সাংগঠনিক ভূমিকা রাখার ব্যাপার থাকলে তা কেন্দ্র গ্রহণ করবে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিল। যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএইচআর

Link copied!