ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুর প্রতিনিধি 

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:০০ এএম

ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে, সাধারণ জনগণের চলাচল, নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। রাত থেকেই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়, পাশাপাশি মহাসড়কে এবিসি তিনটি কামান ও একটি জল কামান নামানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসন ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনর্বিন্যাস করে ফরিদপুর-২ আসন নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে দুই ইউনিয়নের মানুষ বেশ কয়েকদিন ধরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধ ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞাকে মধ্যরাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, সাধারণ জনগণের ভোগান্তি দুর করতে প্রশাসনের পক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ভোর থেকে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের অন্তত এক হাজার সদস্য মহাসড়কে টহল দেবে। প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর

Link copied!