ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির নৌ ভ্রমণ অনুষ্ঠিত

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০২:৩৫ পিএম

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির নৌ ভ্রমণ অনুষ্ঠিত

গোপালগঞ্জের অপার সৌন্দর্যের লীলাভূমি চান্দার বিলে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মুকসুদপুর সরকারি এসজে উচ্চ বিদ্যালয় থেকে ইউনিটির বহরের প্রায় ৪০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু হয়।

প্রতি বছরের মতো এবারও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ নৌ ভ্রমণে অংশ নেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক ও বিভিন্ন শুভাকাঙ্ক্ষী।

সবুজে ঘেরা চান্দার বিল, জলে ভাসমান শাপলা-পদ্ম আর চারপাশের গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণকারীদের মুগ্ধ করে। প্রকৃতির সান্নিধ্যে তারা উপভোগ করেন এক অনন্য মুহূর্ত।

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি লিয়াকত সরদার ও মেহের মামুন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম ও নাজমুল হাসান রাজ, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক আরটি হাসানসহ সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

সভাপতি তারিকুল ইসলাম বলেন, “রিপোর্টার্স ইউনিটির সূচনালগ্ন থেকেই আমরা প্রতিবছর নৌ ভ্রমণের আয়োজন করে আসছি। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

এছাড়া নৌ ভ্রমণ উপলক্ষে লাকি কুপনের লটারি ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার লাভ করেন ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি।

ইএইচ

Link copied!