ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ বোদা থানা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০২:৩৯ পিএম

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ বোদা থানা

পঞ্চগড় জেলার আগস্ট মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে বোদা থানা। থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়।

অবৈধ মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার সফলতার কারণে বোদা থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

শনিবার জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার আজিম উদ্দিনকে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ার সন্মাননা স্মারক প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার আসাদুজ্জামান আসাদ, আরআই মিজানুর রহমান চৌধুরীসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের কর্মকর্তারা।

শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়া প্রসঙ্গে ওসি আজিম উদ্দিন বলেন,“এ স্বীকৃতি শুধু আমার নয়, বোদা থানার সব কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত পরিশ্রমের ফল। কাজের স্বীকৃতি পাওয়া আনন্দের, এতে কাজের গতি বাড়ে। আমি উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।”

ইএইচ

Link copied!