ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নড়াইলে ট্রাকে বাসের ধাক্কায় পুলিশ সদস্যসহ নিহত ৩

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:২০ এএম

নড়াইলে ট্রাকে বাসের ধাক্কায় পুলিশ সদস্যসহ নিহত ৩

নড়াইলে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন প্রাণ হারিয়েছেন। রবিবার রাত পৌনে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় নড়াইল-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন— নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন, যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর, যিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, মহাসড়কে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ভেঙে যায় এবং বাঁশ ঢুকে পড়ে ভেতরে। ঘটনাস্থলেই মারা যান আক্তার হোসেন।

গুরুতর আহত হন আবু জাফর ও এসআই নিক্কন আঢ্য। তাদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু জাফর মারা যান। পরে পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সময় অবস্থার অবনতি হতে থাকে।
পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেএইচআর

Link copied!