ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

১৭ বছর পর নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে স্বাগত জানালো মসক ছাত্রদল

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:৩১ পিএম

১৭ বছর পর নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে স্বাগত জানালো মসক ছাত্রদল

দীর্ঘ ১৭ বছর পর মতলব সরকারি কলেজ (মসক) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ উপহার দিয়ে স্বাগত জানিয়েছে মতলব সরকারি কলেজ শাখা ছাত্রদল।

সোমবার সকালে কলেজের মূল ফটকসহ বিভিন্ন বিভাগে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল, শুভেচ্ছাবার্তা, কলম ও চকোলেট তুলে দিয়ে বরণ করে নেয় সংগঠনের নেতাকর্মীরা।

মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. তামজিদ আহমেদ বলেন, “আমরা নবীন শিক্ষার্থীদের গোলাপ, কলম ও চকোলেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। সেই সঙ্গে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পড়াশোনার নিশ্চয়তা দিচ্ছি। শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় পাশে থাকব। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

মতলব পৌর ছাত্রদল নেতা ফয়সাল খন্দকার বলেন, “কলেজের প্রতিটি শিক্ষার্থী আমাদের আপনজন। নিরাপদ, দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের পক্ষে কাজ করছে এবং করে যাবে। ক্যাম্পাসে থাকবে না বৈষম্য কিংবা দাঙ্গাবাজি। আমরা চাই নতুনরা যেন বাধাহীনভাবে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে পারে।”

নবাগত শিক্ষার্থী মিথিলা আক্তার জানান, “কলেজের প্রথমদিনে ফুল, কলম ও চকোলেট পাব—এটা কখনো ভাবিনি। সত্যিই আমি মুগ্ধ।”

বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা বলেন, “বেশ অবাক লেগেছে। ভাবিনি কেউ এভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। কলেজ জীবনের শুরুটা এত সুন্দর হবে, যা ভবিষ্যতে স্মৃতি হয়ে থাকবে।”

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সাকিল, নাজমুল ইসলাম শাওন, মো. শাওন, মেহেদী হাসান, মো. সাকিল হোসেন, শাখাওয়াত বাবু, রাফসান সরকার হৃদয়, সাকিব, আল আমিন, সাদেক প্রধান, জসিম প্রধান, আশরাফুলসহ অন্যান্য নেতাকর্মী।

ইএইচ

Link copied!