ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে আইডিয়া ফেয়ার অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি 

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:৪৬ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে আইডিয়া ফেয়ার অনুষ্ঠিত

শ্রেণিকক্ষে পাঠদানের জটিল বিষয়গুলোকে সহজ ও সৃজনশীলভাবে উপস্থাপনের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে “আইডিয়া ফেয়ার ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে গুড নেইবারস বাংলাদেশ-ঘাটাইল সিডিপির আয়োজনে এবং ইউনেস্কো হামদান প্রাইজ প্রজেক্টের অধীনে এ মেলা অনুষ্ঠিত হয়। 

এতে বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা স্টল ও প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাইদ। 

গুড নেইবারস বাংলাদেশ-ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, গুড নেইবারস বাংলাদেশ-ঘাটাইল সিডিসির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান, উইজডম ভ্যালির প্রধান শিক্ষক মো. কামাল হোসেন এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রহমান তালুকদার। 

এছাড়াও উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের এডুকেশন প্রোটেকশন অ্যান্ড হেলথ ইউনিট ম্যানেজার কর্নেল কস্টা এবং মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন টিম ম্যানেজার প্রসেনজিৎ মোল্লা প্রমুখ।

মেলায় মোট ১০টি গ্রুপ অংশগ্রহণ করে। তারা মডেল, চিত্র ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের উদ্ভাবনী ধারণা তুলে ধরে। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে একটি “আইডিয়া এক্সপ্রেশন স্টল” রাখা হয়, যেখানে তারা সরাসরি দর্শনার্থীদের সামনে তাদের চিন্তাভাবনা উপস্থাপন করে।

আয়োজকদের মতে, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম করা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গুড নেইবারস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসেন। স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মেলাটিকে প্রাণবন্ত করে তোলে।

ইএইচ

Link copied!