ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০১:০০ পিএম

দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। 

প্রধান আলোচক ছিলেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ইনজামামুল আমীন প্রীমন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোয়েল রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শিরীন শারমিন, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন, মো. তবারক হ্যাপি, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল দে সরকার, সাধারণ সম্পাদক কমল চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রেমাশীষ রায়।

সভায় জানানো হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলায় মোট ১১৮টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!