ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
প্রশংসায় ইউএইচ এন্ড এফপিও

পরিচ্ছন্নতার আলোয় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০২:২৪ পিএম

পরিচ্ছন্নতার আলোয় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দীর্ঘদিন ধরে বনজঙ্গল, মশার উপদ্রব, আগাছা আর পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ছিল মেহেন্দিগঞ্জ উপৃজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের নিত্য অভিযোগ। 

অবশেষে সেই দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) মো. ইমরানুর রহমান।

সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতার কাজ চলছে। ফলে হাসপাতালের পরিবেশ যেমন সুন্দর হয়েছে, তেমনি কমেছে মশার উপদ্রব। এতে রোগী ও স্বজনরা স্বস্তি পাচ্ছেন।

স্থানীয়রা জানান, এর আগে যত ডাক্তার এসেছেন, কেউই হাসপাতালের সামগ্রিক উন্নয়ন ও পরিচ্ছন্নতার প্রতি তেমন গুরুত্ব দেননি। কিন্তু বর্তমান ইউএইচ এন্ড এফপিও দায়িত্ব নেওয়ার পর থেকে ধাপে ধাপে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবারের মানসহ বিভিন্ন বিষয়ে নজর দিচ্ছেন, যা উপজেলা বাসীর জন্য আশীর্বাদস্বরূপ।

দক্ষিণ উলানিয়া থেকে আসা রোগী হাসেম রাড়ি বলেন, “আগে হাসপাতালে সঠিক চিকিৎসা পাওয়া কঠিন ছিল। ভেতরের অবস্থা নাজুক, পরিবেশ নোংরা। এখন অনেক পরিবর্তন এসেছে। চিকিৎসাও ভালো পাওয়া যাচ্ছে।”

দরিচর খাজুরিয়া ইউনিয়নের গর্ভবতী রোগী এলিন বেগম বলেন, “আগে হাসপাতালে চিকিৎসা নিতে এলে অযথা অনেক টেস্ট ধরিয়ে দিত। ওষুধ পেতাম না, সঠিক পরামর্শও পাওয়া যেত না। এখন অনেকটা বদলে গেছে পরিবেশ।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও মো. ইমরানুর রহমান বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর দেখি হাসপাতালের আশপাশের পরিবেশ ভয়াবহ—মশার উপদ্রব, ময়লা-আবর্জনায় ভরা। তাই প্রথমে পরিচ্ছন্নতার দিকে নজর দিয়েছি। হাসপাতাল সবসময় পরিষ্কার রাখা জরুরি। পাশাপাশি চিকিৎসার মান উন্নয়নেরও চেষ্টা চলছে। ইনশাআল্লাহ, মেহেন্দিগঞ্জবাসীর সহযোগিতা পেলে এখানেই আরও ভালো চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে।”

ইএইচ

Link copied!