ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেবীগঞ্জে কোবরা সাপের কামড়ে আহত বৃদ্ধা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৮:৫৯ পিএম

দেবীগঞ্জে কোবরা সাপের কামড়ে আহত বৃদ্ধা

পঞ্চগড়ের দেবীগঞ্জে কোবরা সাপের কামড়ে সুমিত্রা রানী (৬০) নামের এক বৃদ্ধা আহত হয়েছেন। তিনি আহত অবস্থায় সাপসহ হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার দুপুরে দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় ঘরের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। সুমিত্রা রানী ওই এলাকার উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সুমিত্রা রানী একটি বয়াম পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ একটি সাপ তাকে কামড় দেয়। চিৎকার শুনে তার ছেলে সুরেশ চন্দ্র রায় ছুটে এসে সাপটিকে একটি বোয়ামে ভরে মা সহ দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর জানান, বিকাল সাড়ে চারটার দিকে সাপে কামড়ানো রোগী হাসপাতালে পৌঁছান। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করা হয়েছে যে এটি বিষধর কোবরা। সঙ্গে সঙ্গে তাকে এন্টিভেনম দেওয়া হয়েছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডা. ধর আরও জানান, হাসপাতালে সব সময় এন্টিভেনম মজুদ রাখা হয়, যাতে সাপে কামড়ানো রোগী দ্রুত চিকিৎসা পেতে পারেন।

ইএইচ

Link copied!