ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে

এম এ রহমান, যশোর

এম এ রহমান, যশোর

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৪:১৩ পিএম

বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। 

মঙ্গলবার রাত ১টার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আটটি ট্রাকে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ প্রথম চালানে ভারতে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা।

রপ্তানিকৃত ইলিশ পাঠিয়েছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং। 

ভারতের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আরজে ইন্টারন্যাশনাল।

সরকার এই বছর দুর্গাপূজা উপলক্ষে মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। অনুমোদনপ্রাপ্ত ৩৭ প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে (মোট ৭৫০ টন), ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে (মোট ৩৬০ টন) এবং দুটি প্রতিষ্ঠান ২০ টন করে (মোট ৪০ টন) ইলিশ রপ্তানি করতে পারবে। রপ্তানির সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার।

সরকারি অনুমোদনের শর্তে বলা হয়েছে, প্রয়োজনে যেকোনো সময় ইলিশ রপ্তানি বন্ধ করা যাবে এবং মৎস্য আহরণে কোনো বিধিনিষেধ আরোপ হলে রপ্তানির অনুমতিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

উল্লেখ্য, ২০১২ সালের আগে নিয়মিত ইলিশ রপ্তানি হলেও উৎপাদন কমে যাওয়ায় তা বন্ধ করা হয়েছিল। তবে দুর্গোৎসব উপলক্ষে বিশেষ অনুমতি দিয়ে কয়েক বছর ধরে আবার রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। গত কয়েক বছরে রপ্তানি হয়েছে— ২০২১ সালে ৪,৬০০ টনের অনুমোদনে ১,৬৯৯ মেট্রিক টন, ২০২২ সালে ২,৯০০ টনের অনুমোদনে ১,৩০০ মেট্রিক টন, ২০২৩ সালে ৩,৫০০ টনের অনুমোদনে ৬৩১.২৪ মেট্রিক টন।

রপ্তানিকারক সাইফুল ইসলাম বলেন, “ইলিশ রপ্তানি দুই দেশের বাণিজ্য ও সৌহার্দ্য সম্পর্ককে আরও জোরদার করবে।”

ইএইচ

Link copied!