ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্দ্বীপে পারিবারিক বিরোধে ৬ বছরের শিশুর মৃত্যু, প্রতিবেশী আটক

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৫:০৪ পিএম

সন্দ্বীপে পারিবারিক বিরোধে ৬ বছরের শিশুর মৃত্যু, প্রতিবেশী আটক

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যবাজারের দক্ষিণ পাশে উচ্চার বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আলী হোসেন। সে স্থানীয় বাশারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং মগধরা গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী জাহাঙ্গীর (৪৫) নামের এক ব্যক্তি পুরনো পারিবারিক বিরোধের জেরে হঠাৎ শিশুটির ওপর হামলা চালায়। আলী হোসেনকে আছাড় মারলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মুখ ও কান দিয়ে রক্ত বের হতে দেখা যায়।

আহত শিশুকে দ্রুত সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সন্দ্বীপ চ্যানেল পার হওয়ার সময়ই শিশুটির মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বর্তমানে তিনি সন্দ্বীপ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম শফিকুল চৌধুরী বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে শিশুটির নির্মম হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ইএইচ

Link copied!