ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে বিধবা-এতিমদের জমি দখল ও অত্যাচারের অভিযোগ

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৫:০৮ পিএম

জামালপুরে বিধবা-এতিমদের জমি দখল ও অত্যাচারের অভিযোগ

জামালপুরে জোরপূর্বক পাকা স্থাপনা উচ্ছেদ ও বিধবা ও এতিমদের ওপর নানা ধরনের অত্যাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে মাকসুদা আক্তার, মুসরিফুর ইসলাম রানা ও মোসাদ্দেক আলী মহনের বিরুদ্ধে।

জানা গেছে, জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়া মুন্সিপাড়া রোডে আফরোজা তালুকদার লুবনের স্বামী এসএম মাহফুজুর রহমান রঞ্জু ২০২৪ সালে মৃত্যুবরণ করেন। তিনি দুই সন্তান রেখে যান। পরে লুবন তার স্বামীর পৈত্রিক সম্পত্তিতে দুই সন্তানসহ বসবাস শুরু করেন।

তবে অভিযোগ, মৃত রঞ্জুর বড় বোন মাকসুদা আক্তার, তার ছেলে মুসরিফুর ইসলাম রানা ও মোসাদ্দেক আলী মহন লুবনের পৌনে এক শতাংশ জায়গা জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছেন এবং নানাভাবে হয়রানি করছেন। 

মঙ্গলবার রাতে অভিযুক্তদের নেতৃত্বে রুমের ভিতরে পানি ঢুকিয়ে লুবনের পাকা স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়।

অভিযোগে বলা হয়েছে, মুসরিফুর ইসলাম রানা ও তার নেতৃত্বদল এর আগে দোকান ও গোডাউন ভাঙচুর, লুটপাট এবং রুমে পানি ঢুকিয়ে লুবন পরিবারকে ভয়ভীতি দেখিয়েছে। তারা পৈত্রিক বাসভবন থেকে লুবন পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে সাতবার পানি-গ্যাসের লাইন বন্ধ করেছে, জোর করে জমি দখল করতে চেয়েছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে।

বিধবা আফরোজা তালুকদার লুবন জানান, তার শশুর এসএম ইউসুফ আলী ২০১৬ সালে মৃত্যুবরণ করার পর থেকেই এই অত্যাচার চালিয়ে আসছে অভিযুক্তরা। তাদের কারণে এলাকার দোকান ভাড়াটিয়ারাও বসবাস করতে পারছেন না এবং লুবন পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করেছেন।

অভিযুক্ত মুসরিফুর ইসলাম রানা বলেন, “আফরোজা তালুকদার লুবন আমার মামী। কিন্তু তার মধ্যে জমি পাওয়াকে কেন্দ্র করে এই সমস্যা সৃষ্টি হয়েছে।”

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, “এ ব্যাপারে একাধিক অভিযোগ পাওয়া গেছে। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইএইচ

Link copied!