ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ

বিপুল মিয়া, জামালপুর

বিপুল মিয়া, জামালপুর

সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৮:০৩ পিএম

জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ

জামালপুর বেসরকারি ক্লিনিক মালিক সমিতি নির্বাচন–২০২৫ এ বিভিন্ন পদের জন্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার দুপুরে জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকের কাছ থেকে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি এবং এবারগ্রী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ হারুন অর রশিদ।

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র নেন বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী (রহ.) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মাকসুদুর রহমান সোহেল।

সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র নেন আল রেজা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রেজা।

এর আগে মঙ্গলবার সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন ডক্টর হাসপাতালের পরিচালক রাশেদুল ইসলাম সবুজ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে তারা বেসরকারি হাসপাতালগুলোর পরিবেশ উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি যেসব বেসরকারি হাসপাতালের লাইসেন্স নেই, তাদের লাইসেন্স গ্রহণে সহযোগিতা করবেন।

ইএইচ

Link copied!