ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গুরুদাসপুরের নাজিরপুর হাট-বাজারের প্রধান সড়ক উন্নয়নের কাজ সম্পন্ন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৩:২০ পিএম

গুরুদাসপুরের নাজিরপুর হাট-বাজারের প্রধান সড়ক উন্নয়নের কাজ সম্পন্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর হাট-বাজারের মূল সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। ৩৪ লাখ টাকা ব্যয়ে ৩৮৫ মিটার সিসি ঢালাই করা এই নতুন সড়কটি বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ উদ্বোধন করেন।

সড়কটির পরিকল্পনায় ছিলেন সহকারী কমিশনার ভূমি আসাদুল ইসলাম এবং বাস্তবায়নে কাজ করেন এলজিইডি ইঞ্জিনিয়ার মিলন মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিআইও আমিনুর রশীদ, সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখা ম্যানেজার মনিরুজ্জামান রাসেল, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ, যেমন নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল হক, বিএনপি নেতা মো. ফেরদৌস আলী ও জামায়াত নেতা হামিদুর রহমান সবুজ।

নাজিরপুর বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পর এই বাজারের প্রধান সড়ক ঢালাই হওয়ায় চলাচলের সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং বাজারের সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে। তারা জেলা প্রশাসক আসমা শাহীন এবং ইউএনও ফাহমিদা আফরোজকে আন্তরিক ধন্যবাদ জানান।

ইএইচ

Link copied!