ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজস্থলীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৩:২৭ পিএম

রাজস্থলীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে রাজস্থলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মামুনুল হক সভাপতিত্ব করেন। 

এতে উপস্থিত ছিলেন রাজস্থলী সাবজোন অধিনায়ক মেজর জিয়াউর রহমান, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই জয়নাল আবেদিন, জামাতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, আনসার ভিডিপির প্রতিনিধি দেলোয়ার ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলার বিভিন্ন মন্দির-মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

আলোচনায় জানানো হয়, এই বছরও উপজেলার তিনটি ইউনিয়নে চারটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। 

এর মধ্যে ছিল— প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার পরামর্শ, সকল দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, পূজা উদযাপনের সময় শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।

এছাড়াও সভায় অংশগ্রহণকারীরা এককভাবে ও ঐক্যবদ্ধভাবে চলমান পরিস্থিতিতে দুর্গাপূজাকে সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপনের অঙ্গীকার প্রকাশ করেন।

ইএইচ

Link copied!