সরিষাবাড়ী প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৩:৪২ পিএম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।
সরিষাবাড়ী প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চার মাসব্যাপী প্রশিক্ষণ পরিচালিত হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন। এছাড়া বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম খান।
জাতীয় মহিলা সংস্থা সরিষাবাড়ী প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মামুন হোসেন জানান, পাঁচটি বিভাগের ২৫০ জন নারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের হাতে প্রশিক্ষণ ভাতার চেক তুলে দেওয়া হয়।
ইএইচ