ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৮:০১ পিএম
ইন্দুরকানীতে সামাজিক ও রাজনৈতিক নারী নেতৃত্ব সম্পৃক্তকরণের লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন ও মাস্তান হাফিজের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি মিসেস সাহিদা বেগম, সিনিয়র সহসভাপতি তামান্না জামান প্রমুখ।
উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক এম আহসানুল ছগির, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা হাফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম শহিদ, যুবদলের সদস্য সচিব খাইরুল ইসলাম লাভলু, সাবেক ছাত্রদল নেতা কে এম শামীম রেজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন, সদস্য সচিব সাদিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ জুয়েল রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল শিকদার, জাসাসের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, সাইমুন, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মামুন কাজীসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজ যারা ভোট চাইতে আসে, তারা বিগত ১৭ বছরে কোথায় ছিল? আমরা রাজপথে মিছিল-মিটিং করেছি, মামলা খেয়েছি, জেল খেটেছি, তারপরও জনগণকে ছেড়ে পালিয়ে যাইনি। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমাদের ভোট ও ভাতের অধিকার আদায়ের লক্ষ্যে। দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা ৭১ ও স্বাধীনতার প্রতি বিশ্বাসী নয়, তারা কিভাবে দেশের মানুষের সেবা করবে? রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে। যারা ইসলামকে ব্যবহার করে ভুল ব্যাখ্যা দিয়ে জান্নাতের টিকিট দেয়, তারা মূলত ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করছে। জান্নাতের টিকিট কেউ কাউকে দিতে পারে না, জান্নাত আপনার ও আমার নিজের ইবাদতের উপর নির্ভর করে। আমি আপনাদের মাঝে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিলাম; এখন এটি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে জনগণের মাঝে কাজ করতে হবে।”
ইএইচ