সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৩:৩৪ পিএম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলামকে (নাজু) সম্মানজনক মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়েছে। সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় তার বিশেষ অবদানের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
শুক্রবার সকাল ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কঁচি-কাঁচা মেলা মিলনায়তনে “আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও মেধাবীদের ভূমিকা” শীর্ষক আলোচনার সময় এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করেন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রাইটস অ্যান্ড কমিউনিটি এবং বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি।
সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রাইটস অ্যান্ড কমিউনিটির চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ মনির হোসেন সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিকদার মকবুল হক।
সম্মাননা প্রাপ্ত নাজমুল ইসলাম সাংবাদিকদের জানান, “সামাজিক কার্যক্রম ও সাংগঠনিক দক্ষতায় আমাকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এছাড়াও আমি কবি কাজী নজরুল ইসলাম অ্যাওয়ার্ডও পেয়েছি। মাদার তেরেসার মতো একজন ব্যক্তির সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।”
ইএইচ