ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গোয়ালন্দে শ্রমিক দলের কমিটি ঘোষণা

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

জাহিদুল ইসলাম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৭:৩৮ পিএম

গোয়ালন্দে শ্রমিক দলের কমিটি ঘোষণা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সভা ও কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫টায় দেবগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে উম্বলপুর এলাকায় এ কর্মী সভা ও কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আ. গফুর মন্ডল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতানুর ইসলাম মুন্নু, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার হোসেন মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইসমাইল মোল্লা, সাধারণ সম্পাদক ইদ্রিস মোল্লা, সাংগঠনিক সম্পাদক হেলাল খান, সহ-সভাপতি মো. ফেরদৌস দেওয়ান, পৌর শ্রমিক দলের সভাপতি মো. ওহেদ মোল্লা, পরিবহন শ্রমিক দলের সভাপতি মো. শহিদ মোল্লা এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. নুর ইসলাম শেখ প্রমুখ।

উল্লেখ্য, দেবগ্রাম ইউনিয়নে দুই বছরের জন্য শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। 

কমিটিতে সভাপতি করা হয়েছে মো. সিরাজুল ইসলামকে, সাধারণ সম্পাদক করা হয়েছে টিটু মোল্লাকে এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রুবেল মোল্লাকে।

ইএইচ

Link copied!