ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ব্যারিস্টার মামুন

মানুষের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করবে

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৮:০৩ পিএম

মানুষের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করবে

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তণ করে এ দেশের মানুষকে মুক্তি দিয়েছিল। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯১ সাল থেকে বিএনপি এ দেশের উন্নয়নের যে স্রোতাধারা তৈরি করে গিয়েছিল ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে তাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। গণতন্ত্রের পুনরুদ্ধার ও দেশের উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের কল্যাণ ও মানুষের অধিকার অক্ষুন্নতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করবে। 

শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এসব কথা বলেন। 

এ সময় তিনি নাইঘর প্রিমিয়ার লীগ আয়োজক কমিটি এবং যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। শারীরিক এবং মানসিক বিকাশে সকলকে খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে। যুব সমাজ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না। তবেই একটি আধুনিক শিক্ষিত যুব সমাজ গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন— ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির ভূইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভুইয়া, অ্যাডভোকেট মোরশেদ আল মামুন লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর, অ্যাডভোকেট মফিজুল ইসলাম, সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক জি এস মাহবুবুর রহমান ভূইয়া দিদার, সাবেক যুবদলের আহ্বায়ক আবু ইউসুফ বাবুল, বিএনপির নেতা এমরান হোসেন মাস্টার, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন, মফিজুল ইসলাম, আবুল বাসার, নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, খোরশেদ আলম লাভলু, সিনিয়র সাংবাদিক ও বিএনপির নেতা কামাল হোসেন, ফারুক আহাম্মদ, জাহাঙ্গীর আলম, নাজমুল হাসান, এরশাদুল ইসলাম, মো. আলী, মহসিন গাজী মো. ইসরাফিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইএইচ

Link copied!