ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর শহর জামায়াতের উপহার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:২৫ পিএম

দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর শহর জামায়াতের উপহার বিতরণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বাদ মাগরিব পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।

এর আগে দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীনের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, হিন্দু ধর্মীয় নেতা জগবন্ধু রায়, ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক সনৎ চক্রবর্তী লিটু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সোহেল রানা, শহর জামায়াতের সাবেক সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম, সাবেক নায়েবে আমির মো. তোয়াব আলী মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশন ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ব্রজেন সরকারসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও শহর জামায়াতের নেতাকর্মীরা।

ইএইচ

Link copied!