ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্দ্বীপে যাত্রীবাহী ট্রলারে বজ্রপাত: সহকারী নিহত, আহত ৩

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:৩০ পিএম

সন্দ্বীপে যাত্রীবাহী ট্রলারে বজ্রপাত: সহকারী নিহত, আহত ৩

চট্টগ্রামের সন্দ্বীপ থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী ট্রলারে বজ্রপাতের ঘটনায় মো. রাসেল (৩৫) নামে এক ট্রলারকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সন্দ্বীপের সবুজচর এলাকার অদূরে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল ট্রলারের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলায়। ঘটনার সময় ট্রলারটি যাত্রী নিয়ে সাগর অতিক্রম করছিল বলে জানা গেছে।

ট্রলারের চালক সেরাজুল ইসলাম জানান, বজ্রপাতের সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে ট্রলারটি কেঁপে ওঠে। এ সময় তিনজন যাত্রী পানিতে পড়ে যান। এর মধ্যে দুইজনকে দ্রুত উদ্ধার করা গেলেও সহকারী রাসেলকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বজ্রপাত সরাসরি তার শরীরে আঘাত হানে।

স্থানীয় প্রশাসন ও ট্রলার মালিকপক্ষ জানায়, বর্তমানে ট্রলারটি সাগরে অবস্থান করছে। ভাটার সময় পানির স্তর নামলে আরও গভীরভাবে অনুসন্ধান চালানো হবে।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঘটনাটিতে স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা নৌপথে যাতায়াতের সময় নিরাপত্তা নিশ্চিতকরণ ও আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ইএইচ

Link copied!