ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বড়লেখায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:৩৯ পিএম

বড়লেখায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

মৌলভীবাজারের বড়লেখা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ১৪৫টি পূজা মণ্ডপ কমিটির সনাতনধর্মাবলম্বী প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায়।

শনিবার বড়লেখা পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার পিপিএম সেবা, এম. এ. এইচ. জাহাঙ্গীর হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, বড়লেখা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সেনাবাহিনীর ওয়াররেন্ট অফিসার হায়দরুল ইসলাম আকবরি, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা পুলিশের কুলাউড়া সার্কেলের আজমল হোসেন, জামায়াতের উপজেলা আমির এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়ছল আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট শৈলেশ চন্দ্র রায় ও পূজা উৎপাদন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল।

সভায় বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা পূজা চলাকালীন নিরাপত্তা জোরদার এবং জনসাধারণের সুরক্ষার জন্য নিজেদের মতামত প্রদান করেন।

ইএইচ

Link copied!