ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বোয়ালখালীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:৩৮ পিএম

বোয়ালখালীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বোয়ালখালীতে চরখিজিরপুর এলাকার উম্মে হাবিবা ইসমা (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। সে হাজি মো. নুরুল হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেনির ছাত্রী।

শনিবার রাতে নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় ইসমা।

নিহত উম্মে হাবিবা ইসমা উপজেলার চরখিজিরপুর নাম্মাইর চৌধুরী বাড়ির মোহাম্মদ ইব্রাহীমের মেয়ে।

স্থানীয়রা জানান, মেয়ে পড়ালেখা করতে চেয়েছিলো। সম্প্রতি কলেজে ভর্তিও হয়। এরমধ্যে তার মা বাবা বিয়ে দিতে চাওয়ায় অভিমানে গলায় ফাঁস দেয় বলে প্রাথমিকভাবে জানা যায়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ  মেয়েটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জেএইচআর

Link copied!