ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্দ্বীপে মাছের পোনা অবমুক্তকরণ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৪:২৭ পিএম

সন্দ্বীপে মাছের পোনা অবমুক্তকরণ

“মাছে-ভাতে বাঙালি” এই প্রাচীন শ্লোগানকে সামনে রেখে সন্দ্বীপ উপজেলায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ৫৫টি সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের জলাশয়ে প্রায় ২৯০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান, কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, এলজিইডি’র আব্দুল আলীম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সমকাল প্রতিনিধি সাজিদ মোহন সহ সাংবাদিক ও সমাজকর্মীরা।

মৎস্য কর্মকর্তা জানান, “এই কার্যক্রম প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই মাছ চাষ ব্যবস্থা গড়ে তুলবে।”

ইএইচ

Link copied!