দিনাজপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৪:৩৪ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব ও সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ শাহীন সুলতানা।
সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুজ্জামান, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. আখতারুজ্জামান আক্তার, সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. আব্দুর রউফ, জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট মো. মাইনুল আলম, শহর জামাতে ইসলামীর আমির সিরাজুস সালেহীন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার রায়, এনপিপির মুখ্য সমন্বয়ক ফয়সাল করিম শোয়েব, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন, রঞ্জিত কুমার সিংহ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতা অশোক দাস, বলাই বসাক, জয়নাথ ও সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাবুল চন্দ্র রায় প্রমুখ।
সভায় আলোচ্য বিষয় ছিল, সদর উপজেলার সকল পূজা মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন এবং উপজেলা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে।
সভা শেষে সদর ও পৌরসভার ১৬৯টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর (চাউল) বরাদ্দ পত্র প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দের হাতে তুলে দেওয়া হয়।
এতে সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস আলমসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট জেলা, পৌর ও সদর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ