আলী হাসান, জয়পুরহাট
সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:১৫ পিএম
শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি বিএম স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশটি সোমবার বেলা ১২টায় কলেজ প্রাঙ্গণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরীর আয়োজনে এবং সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা তাওহীদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান এবং গত ৪ আগস্টের আন্দোলনে শহীদ হওয়া কলেজ শিক্ষার্থী বিশালের বাবা-মা, মজিদুল সরকার ও বুলবুলি খাতুন।
অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের এবং প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে প্রধান অতিথি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এছাড়া তিনি শহীদ বিশালের স্মরণে কলেজের নতুন ভবনের নাম “শহীদ বিশাল একাডেমিক ভবন” রাখার ঘোষণা দেন।
সমাবেশের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা সকলের নজর কাড়ে।
ইএইচ