ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেবীগঞ্জে বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:৩৩ পিএম

দেবীগঞ্জে বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপি নেতা ওসমান গণি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

রোবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড় এলাকায় একটি গ্রামভিত্তিক নির্বাচনী সভায় তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

ওসমান গণি আগে টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন টেপ্রীগঞ্জ ইউনিয়ন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

যোগদানের সময় তিনি জানান, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেছি। জিয়াউর রহমানের আমল থেকে দলের সঙ্গে যুক্ত ছিলাম। একসময় দলের কাছে সহায়তা চাইলেও কোনো সমাধান পাইনি। তখন থেকেই দলের প্রতি অনীহা জন্মে। কিছুদিন ধরে ভাবছিলাম ইসলামি আদর্শের রাজনীতি করব। তাই আজ জামায়াতে ইসলামীতে যোগ দিলাম।”

টেপ্রীগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ শাহিনুর রহমান বলেন, “ওসমান গণি আমাদের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে নির্বাচনী সভায় ফরম পূরণ করে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।”

তবে বিষয়টি অস্বীকার করেছেন টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মোতালেব বাবুল। তিনি বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা। তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেননি। মুরব্বি মানুষটিকে মিটিংয়ে ডেকে বিভ্রান্ত করা হয়েছে। তিনি এখনও আমাদের দলেই আছেন।”

ইএইচ

Link copied!