ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাটগ্রামে মহাসড়কে চাঁদাবাজির দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:৪৯ পিএম

পাটগ্রামে মহাসড়কে চাঁদাবাজির দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

লালমনিরহাটের পাটগ্রামে পৌরসভার মহাসড়কের সরকারি কলেজ মোড় এলাকায় যানবাহন থামিয়ে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সোমবার দুপুরে এ সাজা দেয়। 

অভিযানকালে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা লঙ্ঘন করে মহাসড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজির অভিযোগে আজিজ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত আজিজ পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে। অভিযানে পাটগ্রাম থানা পুলিশও সার্বিক সহযোগিতা প্রদান করে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উত্তম কুমার দাশ জানান, “মহাসড়কসহ যে কোনো স্থানে পরিবহনে চাঁদাবাজি করলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।”

ইএইচ

Link copied!